Sunday, August 16

বান্দরবানে দুর্গম পাহাড়ী এলাকায় দুস্থ মানুষের পাশে সেনাবাহিনী

0

বান্দরবান প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমনে চলমান লকডাউন পরিস্থিতিতে সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে বান্দরবানে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বান্দরবান সেনা রিজিয়নের তত্বাবধানে সদর উপজেলার লিমু ঝিড়ি পাড়া, কালাঘাটা, লাল মিয়ার চর পাড়ায় অসহায়, দুঃস্থ ও কর্মহীন পরিবারের মাঝে সেনাবাহিনীর পক্ষ হতে খাদ্য সামগ্রী বিতরণ করেন বান্দরবান সেনা জোন।

খাদ্য সামগ্রী বিতরণকারী সেনা কর্মকর্তা বলেন, বর্তমান করােনা পরিস্থিতে আমরা কর্মহীন দরিদ্র পরিবার গুলােকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত পূর্বক এ সহযােগিতা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও সেনাবাহিনী কর্তৃক এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে ।

এসময় সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি ফেস মাস্ক পরিধান করতে জনসাধারণকে প্রেষণা প্রদান করা হয়। এই দুর্যোগময় পরিস্থিতিতে এ ধরণের মানবিক সহযােগিতা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খাদ্য সামগ্রী গ্রহনকারী পরিবারের সদস্যগণ ।
প্রসঙ্গত সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে গত ২৪ মার্চ হতে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সদস্যগণ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় এ সহায়তা প্রদান করে আসছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.