Wednesday, August 19

বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে আহত ইউপি মেম্বারের মৃত্যু

0
কি কি উ মার্মা, বান্দরবান : বান্দরবান সদর উপজেলা জামছড়িমুখ পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ সাবেক ইউপি মেম্বার উ চ থোয়াই মারমা (৬০) মারা গেছেন বলে জানিয়েছেন রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু।
শনিবার ভোর ৪টায় নিজ বাড়িতে মারা যান তিনি।
ইউপি চেয়ারম্যান আরো জানান, গত কয়েকদিন আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে তাকে নিজ বাড়িতে নিয়ে এসেছিল তার স্বজনরা। বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার প্রত্যুষ পল ত্রিপুরা জানান,    গত ২২ ফেব্রুয়ারী ইউপি মেম্বারের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের আটক করার চেষ্টা করছি। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে পুলিশ আটক করতে পারেনি।
প্রসঙ্গত, গতকাল শনিবার (২২ ফেব্রু) সন্ধ্যায় রাজবিলা ইউনিয়নের জামছড়ি মুখ এলাকায় দোকানে বসে চা খাচ্ছিলেন আওয়ামী লীগ নেতা বাচনু মারমাসহ বেশ কয়েকজন। এসময় অস্ত্রধারী সন্ত্রাসী ৭/৮জন এসে অতর্কিত গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাচনু মারমা। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো ৫ জন। এ ঘটনায় আতঙ্কিত হয়ে বাখয় মার্মা(৬১) নামে আরো একজনের মৃত্যু হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.