বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের “দৈনিক সময়ের আলো” ১ যুগ পেরিয়ে ১ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে এ উপলক্ষে বান্দরবান পৌরসভা মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।
প্রধান অতিথি বক্তব্যে মোহাম্মদ ইসলাম বেবী বলেন, সাংবাদিকরা হলেন আজকের দর্পন। মিডিয়া এবং যাবতীয় প্রচার মাধ্যম একে অপরে পরিপূরক হিসেবে দ্বায়িত্বপালন করতে হবে। একটি বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশনে মাধ্যমে সারাবিশ্বের কাছে পরিচিত লাভ করতে পারে।
শেষে তিনি বলেন, বিশেষ করে সম্প্রীতি বান্দরবান যাতে বিনষ্ট না হয় সেইদিকে সু-নজর রাখা পরামর্শ দেন পৌর মেয়র।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ওয়ার্ড কাউন্সিলর সাহেলা বেগম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ, জেলা প্রেস ক্লাবের সাধারণ মিনারুল হক সহ জেলা কর্মরর্ত সাংবাদিকবৃন্দ।