Sunday, August 16

বান্দরবানে নিবার্হী ম্যাজিষ্ট্রেট’সহ ৮ জন করেনায় আক্রান্ত

0

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে নতুন করে আরও ৮ জন শরীরে করােনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা।

স্বাস্থ্য বিভাগ জানায়, কক্সবাজার মেডিকেল কলেজের পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে পরীক্ষার পর মঙ্গলবার (১৬ জুন) রাতে পাঠানাে রিপাের্টে বান্দরবান জেলায় নতুন করে ৮ জনের করােনার পজিটিভ আসে। তাদের মধ্যে নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ জেলা সদরে ৭ জন ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ১ জন। এ নিয়ে বান্দরবান। জেলায় করােনা আক্রান্ত রােগীর সংখ্যা মােট ৯৩ জন।

আক্রান্তরা হলেন:-সদরে জেলা প্রশাসনের ২৭বছরের একজন নির্বাহি ম্যাজিষ্ট্রেট, জেলা প্রশাসকের ১৫বছরের মেয়ে, ডিসির সিএ বয়স-(৫৪), স্বাস্থ্য অফিসের কর্মচারী ৪২ বছরের একজন, মারমা সম্প্রদায়ের ৩২বছরের একজন, বালাঘাটার বাসিন্দা একজন বয়স (২৩), পাঁচ বছরের একজন মেয়ে এবং নাইক্ষ্যংছড়ির ২৬ বছরের একজন ছেলে।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জানান, পরীক্ষার জন্য নমুনা কক্সবাজার মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানাে হলে মঙ্গলবার (১৬ জুন) রাতে পাঠানাে রিপাের্টে নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ ৮ জন করােনা শনাক্ত হয়।

তাদের সংস্পর্শে আসা সকলের কাছ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেলকলেজের পিসিআর ল্যাবে পাঠানাে হবে বলে জানান এই কর্মকর্তা।

এদিকে করােনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধির কারণে গত ১০ জুন বান্দরবান সদর ও রুমা উপজেলা রেড জোন ঘােষণা করে লকডাউন করেন জেলা প্রশাসন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.