কিকিউ মার্মা,বান্দরবান প্রতিনিধি: ‘পরিচ্ছন্নতা শুরু হোক নিজ থেকে’ এই প্রতিপাদ্যকে ধারণ করে বান্দরবান শহরকে মশক নিধন করতে ও পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে অভিযান চালিয়েছে বম এসোসিয়েশনের সদস্যরা। শুক্রবার সকালে দ্যা ইয়ং এসোসিয়েশনের আয়োজনে শহরের বাস টার্মিনাল থেকে শুরু করে বাজার এলাকায় চারপাশে তারা এ অভিযান চালায়।
এসময় বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, ৫নং ওয়ার্ড কাউন্সিলর থুই সিং প্রু লুবু, ওয়াই বি এ-এর সাধারন সম্পাদক ভানুনসিয়ান বম সহ দ্যা বম এসোসিয়েশনের সদস্যরা শহরের বিভিন্ন এলাকার সড়ক পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।
এর আগে সকাল সাড়ে ৮টায় শহরের বাস টার্মিনালে এই কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ায়ম্যান এ কে এম জাহাঙ্গীর।
আয়োজকরা জানান, এর পূর্বে বান্দরবান পার্বত্য জেলার আদিবাসী সম্প্রদায়ের সংগঠন দ্যা বম এসোসিয়েশন(ওয়াই বি এ)-এর উদ্যোগে রাজধানী ঢাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের কর্মসূচি গ্রহণ করেছি । তৃতীয় বারের মত বান্দরবান শহরকে পরিচ্ছন্ন রাখতে আমরা এই অভিযান কর্মসূচির উদ্যোগ নিয়েছি। আগামীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই দ্যা বম এসোসিয়েশনের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে দেশকে ভালবেসে এবং নিজ জেলাকে পরিচ্ছন্ন রাখতে পাহাড়ী কণ্যা বান্দরবানে আগত সকল পর্যটক, গাড়ির ড্রাইভার ও হোটেল মালিকদের সচেতনতা সৃষ্টির পাশাপাশি ময়লা আবর্জনা নিদিষ্ট স্থানে ফেলার মানসিকতা সৃষ্টি ও আপামর জনসাধারণকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে বলে জানান তারা।