কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: সংসদে সদ্য পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবি আদায়ে সারাদেশের ন্যায় বান্দরবান পার্বত্য জেলা ৪৮ ঘণ্টার কর্মবিরতির দ্বিতীয় দিনেও রাস্তায় মানুষদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। রোববার সকাল থেকে ৮ দফা দাবীতে পরিবহন ধর্মঘটের কারনে বান্দরবানের ৭টি উপজেলার অভ্যন্তরিন রুটে দূরপাল্লার সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।বান্দরবান টার্মিনালে গিয়ে দেখা গেছে, শত শত যাত্রী বাস ছাড়ার অপেক্ষায় রয়েছেন। কেউ বসে আছেন বাস কাউন্টারের সামনে, কেউ বসে আছে রাস্তার ধারে ফুটপাতে। সবাই আছেন অপেক্ষায়।
অন্যদিকে জেলার যান চলাচল বন্ধ থাকার কারনে দূর দূরন্ত থেকে আসা অনেক পর্যটক আটকা পড়েছে বলে জানা গেছে।