
কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে গরিব ও অসহায়দেরকে স্বাবলম্বী করতে ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার সদর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা মোট ৫০ হাজার টাকা করে ১০জন সদস্যকে, একটি বাড়ি একটি খামার প্রকল্প ১০ হাজার টাকা করে ৪৫জনকে ও পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে ৩০ হাজার টাকা করে ১৩জনকে মোট ৬৮ জন নারী পুরুষ উপকারভোগীদের মাঝে এই ঋণ বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল কালাম।
এসময় ঋণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী দেবব্রত বড়ুয়া, ফিল্ড সুপার ভাইজার মংটো মার্মা, ফিল্ড সুপার ভাইজার উটিংমে মার্মা, কম্পিউটার অপারেটর মৌসুমী বড়ুয়া, সদর উপজেলার রাজবিলা ইউনিয়ন মাঠ সহকারী পাপিয়া ধর, সুয়ালক ইউনিয়ন মাঠ সহকারী সাথী বড়ুয়া ও সদর ইউনিয়নের মাঠ সহকারী লিনা চাকমা সহ প্রমূখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল কালাম বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্প একমাত্র উদ্দেশ্যে হত দরিদ্র মানুষদের মাঝে ঋণের উদ্ভুত করা। তারা প্রত্যেক কে পল্লী সঞ্চয় ব্যাংক থেকে প্রাপ্ত টাকা দিয়ে তারা যাতে ব্যবসা, কৃষি ও গবাদি পশু পালন করে নিজেরা স্বাবলম্বী হতে পারে।