বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলায় আরও নতুন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ৯ জন দেহে আক্রান্ত শনাক্ত হয়েছেন।
শনিবার (৬ জুন) রাতে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বিষয়টি নিয়ে আরাে বলেন, গত বৃহস্পতিবার মন্ত্রী মহােদয়ের নমুনা বান্দরবান থেকে পাঠানাে হয়, শনিবার উনার রিপাের্ট পজেটিভ আসে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানা গেছে, জেলায় করােনা পজিটিভ ৯ জন। তার মধ্যে সদর উপজেলায় ৫ জন। এদের মধ্যে একজন ৩০০ নং আসনের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অন্য আক্রান্তরা হলেন, জেলা সদরের হাফেজঘােনার বাসিন্দা জেলা কৃষি ব্যাংকের ম্যানেজার পরিবারের ৩ জন, পার্বত্য জেলা পরিষদের কর্মচারী গােরস্তান মসজিদ এলাকার বাসিন্দা ১ জন, রুমা উপজেলার ৩ জন ও নাইক্ষ্যংছড়ির ১ জন। এ নিয়ে জেলায় করােনা আক্রান্ত রােগীর সংখ্যা দাঁড়ালাে ৪৬ জনে। এদিকে মােট আক্রান্ত ৪৬ জনের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
পার্বত্যমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যােগে কাল রোববার সকাল ঢাকায় (সিএমএইচ) হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে । তবে তিনি সুস্থ আছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।