Monday, September 7

বান্দরবানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ৪

0

কিকিউ মারমা, বান্দরবান : বান্দরবানের থানচি ও আলীকদম উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছে। জেলার আলীকদমে নিহতের নাম সাকিব আল হাসান (৫)। অন্যদিকে থানচিতে রেংসু ম্রো (৪০) নিহত ও এসময় আরাে চারজন আহত হয়। শনিবার বিকেলে আলীকদম-ফাঁসিয়াখালী এলাকায় ও থানচি উপজেলার লিটক্রে সড়কের এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার আলীকদম-ফাঁসিয়াখালী রাস্তার পাশে খেলা করছিল সাকিব আল হাসান। এ সময় চট্টমেট্রো ড-১১-০৯৯০ পিকআপ শিশু সাকিবকে ধাক্কা দেয়। স্থানীয়রা আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন।
এই ব্যাপারে আলীকদম থানার এসআই আজমগীর জানান, আমরা গাড়িটি জব্দ করেছি, কিন্তু চালক পলাতক রয়েছে, এই ব্যাপারে এখনাে কোন মামলা হয়নি।

অপরদিকে, জেলার থানচি উপজেলার লিটক্রে সড়কের ৭ কিলােমিটার থাওয়াই ম্রো পাড়া নামক স্থানের কাঠ ভর্তি একটি ট্রাক উল্টে রেংসু ম্রো নিহত হয়, এসময় আরাে চারজন আহত হয়। গাড়িটি থানচির দডং পাড়া থেকে নিয়াউ কারাবরী পাড়া হয়ে থানচি উদ্যেশ্যে আসছিল।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক জানান, এঘটনার পর পুলিশে একটি দলকে ঘটনাস্থলে পাঠানাে হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা মামলা দায়ের করা হয়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.