Saturday, September 12

বান্দরবানে প্রতীক পেলেন ৩ প্রার্থী

0
কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বান্দরবানের ৩০০ নং আসনে চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ পেয়েছেন ৩ জন। আজ সোমবার সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সকল নেতা কর্মীদের উপস্থিতিতে বান্দরবান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: দাউদুল ইসলাম প্রতীক বরাদ্দ করেন।
আওয়ামীলীগ প্রার্থী বীর বাহাদুরকে নৌকা প্রতীক, বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীকে ধানের শীষ ও ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মুফতি শওকতুল ইসলামকে হাত পাখা প্রতীক বরাদ্ধ দেন। এদিকে প্রতীক বরাদ্ধ পাওয়ায় নির্বাচনের আমেজ শুরু হয়েছে বান্দরবানে প্রতিটি অলি গলিতে। শহরের ছেয়ে গেছে পোস্টার ও ব্যনার। বান্দরবানে এবার ১৭৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার ২ লাখ ৪৬ হাজার ৭৫৪ জন। এর মধ্যে ১ লাখ ২৮ হাজার ১৩০ জন পুরুষ ও ১ লাখ ১৮ হাজার ৬২৪ জন নারী ভোটার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.