কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানে দায়িত্ব প্রাপ্ত সহকারী প্রিজাইডিং ও প্রোলিং কর্মকর্তাগনদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে । রবিবার সকালে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের হল রুমে উপজেলা নির্বাহী প্রিজাইডিং কর্মকর্তা মো: নোমান হোসেন এর সভাপতিত্বে দুই দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম।
কর্মশালায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জাকির হোসেন সজুমদার, জেলা নির্বাচন কর্মকর্তা মো: রেজাউল করিম সহ সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারগণ।
কর্মশালায় অতিথিরা নির্বাচনের সার্বিক বিষয় সর্ম্পকে তুলে ধরেন এবং নির্বাচন কেন্দ্রে যাতে কোন রকম জাল ভোট কেউ প্রদান করতে না পারে সে ব্যাপারেও সকলকে সচেতন থাকার আহব্বান জানানো হয়। এসময় প্রশিক্ষণ গ্রহণকারীদের দায়িত্ব ও কতর্ব্য সম্পর্কিত দিক-নিদের্শনা প্রদান করেন।
উপজেলা নির্বাহী প্রিজাইডিং কর্মকর্তা মো: নোমান হোসেন জানান, প্রিজাইডিং কর্মকর্তা ৪০জন + ২ জন রির্জাভ, সহকারী প্রিজাইডিং অফিসার ১৪২ জন + ৩ জন রির্জাভ, পোলিং অফিসার ২৮৪ জন + ৫ জন রির্জাভ মোট ৪৭৬ জনকে দুইদিন ব্যাপী এই নির্বাচনী কর্মশালা আওতায় আনা হয়েছে।