Monday, September 7

বান্দরবানে ফায়ার সার্ভিস এর জনসচেতনতা মূলক মহড়া

0
কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: অগ্নিকান্ড দুর্ঘটনা মোকাবেলায় জন-সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বান্দরবানে মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বান্দরবান শহরের মারমা বাজারের আহমদ্দিয়া বস্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে দুর্ঘটনা সংঘটিত বিষয়ক জনসচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় তৈলের ড্রামে অগ্নি নির্বাচক যন্ত্র দ্বারা আগুন নিভানোর কৌশলের প্রদর্শন দর্শকের সামনে তুলে ধরেন। এছাড়া অগ্নিকান্ড সংগঠিত হলে জনসাধারণকে আতংকিত না হয়ে, সকলকে সাহসের সাথে যে কোন দুর্ঘটনা থেকে মুক্তি পাবার কৌশল সম্পর্কে বিশদ ধারণা দেয়া হয়।
মহড়ায় বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ ফরহাদ উদ্দীনের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং মারমা বাজার এলাকায় জনসাধারন অংশ নেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.