কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: বাল্যবিবাহ নিরোধ দিবস ২০১৮ উপলক্ষে’র বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা বান্দরবান শাখা যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুম্মিতা খীসা। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।