Saturday, August 15

বান্দরবানে বাহিরে দোকান বন্ধ, ভিতরে চলছে বেচাকেনা, সংবাদ সংগ্রহ করায় সাংবাদিক ওপর হামলার চেষ্টা

0

বান্দরবান প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে, প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বান্দরবানে ঈদকে কেন্দ্র করে চলছে জমজমাট বেচাকেনা।

যেন এক চোর-পুলিশ খেলা। বান্দরবানে বাজার এলাকা কে এস প্রু মার্কেটের কাপড়ে দোকানগুলো প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে কতিপয় কিছু দোকানদার এ কার্যক্রম চালাচ্ছে।

মঙ্গলবার সকালে বান্দরবানে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে মোবাইল কোড পরিচালনা করা হয় । দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় স্বাস্থ্যবিধি না মেনে এবং জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বিপণিবিতান খোলা রাখাই বালাঘাটা তিনটি দোকান কে ৭ হাজার টাকা এবং বান্দরবান স্বপ্নপুরীকে ২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

এ সময় পেশাগত দায়িত্ব কাজে সংবাদ সংগ্রহ করতে যায় বিজয় টিভি বান্দরবান জেলা প্রতিনিধি রিমন পালিত। মার্কেটের দোকান গুলোতে আনাগোনা ক্রেতাদের ভিডিও চিত্র ধারণ করায় রিমন ওপর ক্ষোভ লেগে যায় দোকান মালিকরা। পরে দুপুরে বাজার এলাকা হক টাওয়ারে সামনে ব্যক্তিগত কাজে বের হলে স্বপ্নপুরী শপিং মল মালিক লোক জোড়ো করে তাকে রিমন পালিককে হামলার চেষ্টা করে।

জানা গেছে, স্বপ্নপুরী সহ হক হিল টাওয়ারের কতিপয় কিছু দোকানদার স্বাস্থ্যবিধি ও জেলা প্রশাসকের নিষেধাজ্ঞা না মেনে বিশেষ কায়দা ব্যবহার করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন। যেকোনো ক্রেতা সাধারণকে ভিতরে ঢুকিয়ে বাহিরে শাটার মেরে জমজমাট ভাবে তারা ব্যবসা চালাচ্ছিল। ক্রেতাসাধারণ ভিতরে ঢুকে গেলে বাইরে তালা লাগিয়ে দেয় পাহারাদার একজন কর্মচারী। যার ভিডিও চিত্র বিজয় টিভি সাংবাদিক ধারণ করে। বিষয়টি প্রশাসনের নজরদারিতে আসলে হাতেনাতে সত্যতা ও প্রমাণ পাওয়া তে স্বপ্নপুরী কে জরিমানা করে।
“ভুক্তভোগী বিজয় টিভি জেলা প্রতিনিধি সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজ দুপুরে হক হিল টাওয়ারের সামনে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় স্বপ্নপুরীর মালিক নেতৃত্বে লোকজন জড়ো করে আমাকে দেখে হামলার চেষ্টা করে। তখন কয়েকজন উশৃঙ্খল লোক টেনে হিঁচড়ে রাস্তা এক পাশে ফেলে দেয়। কোনরকম প্রাণের বেঁচে বাসায় ফিরে এসেছি।”

আমার বড় দোষ হচ্ছে, কেন প্রশাসনকে সহযোগিতা করে সত্য প্রকাশ সংবাদ পরিবেশ করবে। দোকানদারদের কথা হলো সত্য প্রকাশ করা যাবে না এবং প্রশাসনকে বলা যাবে না। তাই তারা আমার ওপর এই আক্রমণ চালিয়েছে। প্রশাসনের কাছে দোষীদের আইনের আওতা এনে শাস্তি দাবি করেন এই সংবাদকর্মী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন মজুমদার এর সাথে মুঠোফোনে বিষয়টি জানানো হলে তিনি বলেন, সাংবাদিকের দায়িত্ব হলো সত্য তুলে ধরা, সত্য প্রকাশ করে সাংবাদিকগণ প্রশাসনকে সহযোগিতা করে আসছে। কিন্তু এই সত্য প্রকাশ করায় সাংবাদিক উপর হামলার চেষ্টা করেছে। তারা এতে অন্যায় করেছে। ভবিষ্যতে আমরা প্রশাসনের পক্ষ থেকে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

পুলিশ সুপার জেরিন আক্তারের সাথে যোগাযোগ করলে তিনি জানান আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। নিউজ সংগ্রহ করাতে সংবাদকর্মী উপর যে ব্যবসায়ীরা এ ধরনের আক্রমণের চেষ্টা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি আমরা নজরদারিতে রয়েছে।

এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসককে জানালে জেলা প্রশাসক দাউদুল ইসলাম জানান, ব্যবসায়ীরা জেলা প্রশাসনের আইন ভঙ্গ করে ও নিয়ম নীতি অনুসরণ না করে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করায় প্রথমত অপরাধ করেছে। জনগণের নিরাপত্তার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দিনরাত কাজ করে যাচ্ছে ও মোবাইল কোর্ট পরিচালনা করছে। কিন্তু এই নিউজটি কাভার করাতে সাংবাদিকের উপর যারা আক্রমণের চেষ্টা চালিয়েছে তাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিকভাবে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.