বান্দরবান সদরের কানাপাড়া এলাকায় বিদ্যুৎ পিষ্ট হয়ে মো: রুবেল (২৭) নামের এক শ্রমিক মারা গেছেন। শনিবার দুপরে কানাপাড়া এলাকায় গাছ কাটতে উঠলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তার বাড়ি ঝালকাঠি জেলায়।
পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে কানা পাড়া এলাকায় গাছ কাটতে উঠলে এক পর্যায়ে অসাবধানতাবস্বত বিদ্যুৎ প্রবাহিত তারের সংস্পর্শে গেলে বিদ্যুতায়িত হয়ে পরে সে। তাকে স্থানীয়রা উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এই ব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহীদুল ইসলাম চৌধুরী জানান, বিদ্যুৎপিষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছে। লাশটি ময়নাতদন্ত্র শেষে পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।