বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তে সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলার ৭টি উপজেলাসহ নতুন করে ১৮ জন শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ব্যাংকার ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ নিয়ে করোনা আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮১ জনে।
রোববার (২১জুন) এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা।
স্বাস্য বিভাগ জানায়, ৪৫টি নমুনা সংগ্রহ করে কক্সবাজার মডিকেল কলেজের পিসিআর ল্যাব পাঠানাে হয়। শনিবার (২০ জুন) রাত রিপাের্ট নতুন আরও ১৮ জন করােনা পজিটিভ শনাক্ত হয়। তাদের মধ্যে জেলা সদরে ৯ জন ও আলীকদমে ৫ জন, নাইক্ষ্যংছড়িতে ৩ জন এবং রোয়াংছড়িতে ১ জন। সুস্থ হয়েছেন ৩২ জন। এই পর্যন্ত জেলায় করােনায় আক্রান্ত হয়ে নাইক্ষ্যংছড়িতে উপজলায় একজন মারা গেছে।
বান্দরবান সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, জেলায় ব্যাংকার ও স্বাস্থ্যকর্মীসহ নতুন ১৮ জন করােনা পজিটিভ শনাক্ত হয়েছে। নমুনা সংগ্রহও আগে থেকে বেড়েছে। ফলে শনাক্ত রাগীর সংখ্যা বাড়ছে। সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং স্বাস্থ্য বিধি না মানার কারণে সংক্রমণ বেড়ে গেছে। করােনা থেকে বাঁচতে স্বাস্থ্য বিধি মেনে চলার কােনাে বিকল্প নেই।
এদিকে বান্দরবানে নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলার সোনালী ব্যাংক শাখার সাত কর্মকর্তা করোনা শনাক্ত হওয়া রোববার সকাল থেকে সোনালী ব্যাংকের ওই শাখার সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়ে লকডাউন করে দিয়েছেন উপজেলা প্রশাসন।
উল্লেখ্য করােনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধির কারণে গত ১০ জুন বান্দরবান পৌরসভা, সদর ও রুমা উপজলাকে রেড জােন ঘােষণা করে অনির্দিষ্টকালের জন্য লকডাউন করে জলা প্রশাসন।