কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত মত্যু প্রতিরোধ করার লক্ষে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন ২০১৯ উপলক্ষে বান্দরবানে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সবার বাস্তবায়ন ও স্বাস্থ্য বিভাগ বান্দরবান আয়াজনে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিমিনার কক্ষে এই ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্টিত হয়।
এসসয় জেলা সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা এর সভাপতিত্বে কর্মশালায় অন্যানদের মধ্য ডিপুটি সিভিল সার্জন ডা: তাহমিনা শবনম সাবহান, ডা: বলায়ত হাসান, সদর হাসপাতালের মডিকেল অফিসার ডা: রাকিবুল হাসান, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা সাসুইচিং মার্মাসহ বিভিন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সিভিল সার্জন ডা: অংসুই প্রু জানান, আগামী ১৯ জুলাই শনিবার বান্দরবান ৬২ হাজার ৫শত ৮১ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাম্পইনর আওতায় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় বক্তারা আরো জানান, এবারে বান্দরবান জলায় ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৩শত ১১জন শিশুকে ১টি করে নীল রঙ্গের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৫৪ হাজার ২শত ৭০জন শিশুকে ১টি করে লাল রংঙ্গের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।