Tuesday, September 8

বান্দরবানে মহাপিন্ড দানের উৎসব পালিত

0

কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাপিন্ড দানের উৎসব পালিত হয়েছে। এই ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে আজ শুক্রবার সকাল ৮টায় রাজবিহার থেকে বৌদ্ধ ভিক্ষুদের এক মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানের এসে শেষ হয়।

এসময় বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষু ও বিহারে অবস্থানরত ভিক্ষু প্রায় তিন শতাধিক বৌদ্ধ ভিক্ষু খালি পায়ে হেঁটে লাইন ধরে শহরে বিভিন্ন জায়গা থেকে পিন্ডদান গ্রহণ করেন।
পুণ্যলাভের জন্য নর-নারীরা সারিবদ্ধভাবে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষুদের নিকট পিন্ড(নগদ অর্থ,চাউল,মৌমবাতি,বিভিন্ন কাঁচা ফল,পূজা সামগ্রী)দান করেন ভক্তরা।পিন্ডদান উৎসব দেখতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি পর্যটক ও দর্শনার্থীরা ভিড় জমায় বান্দরবান শহরে। এসময় উপস্থিত থেকে বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

উল্লেখ্য যে,কথিত আছে গৌতম বৌদ্ধ খালি পায়ে হেঁটে বিভিন্ন বৌদ্ধ পল্লীতে ছোয়াং (খাদ্য) সংগ্রহ করতেন। তারই ধারবিহিকতায় বান্দরবানের বৌদ্ধ ধর্মলম্বীরা যুগযুগ ধরে এই উৎসব পালন করে আসছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.