Saturday, August 29

বান্দরবানে মানবাধিকার দিবস পালিত

0

কিকিউ মার্মা, বান্দরবান : মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’ এই প্রতিপাদ্য নিয়ে বান্দরবানে মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন আয়োজনে জনসচেতনার সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা জেলা প্রশাসক শফিকুর রহমান শামিম পুলিশ সুপার মােঃ কামরুজ্জামান (পদোন্নতি প্রাপ্ত), জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তংচংঙ্গ্যা, বান্দরবান হিউম্যান রাইডস কমিশন নির্বাহী সভাপতি নিলীমা নীলা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীর পেশাজীবি মানুষ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.