Saturday, September 12

বান্দরবানে মোটরসাইকেল দূর্ঘটনায় দুই যুবক নিহত

0
বান্দরবান শহরের লালব্রিজ এলাকায় মোটর সাইকেল দূর্ঘটনা দুই যুবক নিহত হয়েছেন। 
নিহতরা হলেন- সুমন তংচঙ্গ্যা (২০),তার বাড়ি জেলার রোয়াংছড়ি উপজেলার বটতলি এলাকায় তুমপাই তংচঙ্গ্যার ছেলে,অন্যজনের নাম অভিজিৎ তংচঙ্গ্যা (২২)  তার বাড়ি একই উপজেলার ওয়াগ্যাই পাড়া সুমন তংচঙ্গ্যা ছেলে।
বান্দরবান দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা ফরহাদ উদ্দিন জানান, বান্দরবান কেরানীহাট সড়কের লালব্রীজ এলাকায় কোন একটি বাস বা ট্রাক এর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় মোটরসাইকেল সহ দুইজনকে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দমকল বাহিনীর সদস্যদের খবর দেয় । পরে দমকলবাহিনীর সদস্যরা ওই দুইজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন । 
এ ব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরী জানান, তারা দুইজন ঘটনাস্থলেই মারা গেছে। এই ঘটনায় বান্দরবান সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.