Wednesday, August 19

বান্দরবানে রুমায় নিষিদ্ধ ৪টি পপি ক্ষেত ধ্বংস করলো র‍্যাব

0

কিকিউ মার্মা, বান্দরবান : বান্দরবানে রুমা উপজেলার কেওক্রাডং এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ৪টি পপি ক্ষেত ধ্বংস করেছে র‍্যাব-৭ এর একটি দল। সেসব ক্ষেত থেকে উদ্ধার করা করা হয়েছে ৬০ কেজির মত পপির রস (আফিম বানানোর আগে পপির ফুল থেকে এক ধরণের পানি বের হয়)। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে জানান র‍্যাব।

অভিযানে নেতৃত্বে থাকা র‍্যাব-৭ অধিনায়ক মশিউর রহমান জানান, রুমার একটি দুর্গম এলাকায় নিষিদ্ধ পপি চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রুমা সদর থেকে ২০ কিলোমটার দূরে কেওক্রাডং-এর আশপাশে কয়েকটি গভীর জঙ্গল এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৪টি পপি ক্ষেত ধ্বংস করা হয়।

‘নিষিদ্ধ এসব পপি বাইরে পাচারের উদ্দেশ্যে চাষ করা হয়। প্রায় ৭ একর এলাকাজুড়ে এসব ক্ষেত থেকে ৬০ কেজির পপির রস উদ্ধার করা হয়।

মশিউর রহমান আরও জানান, ক্ষেতের মালিককে অনুসন্ধান করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.