
কিকিউ মার্মা, বান্দরবান : মানব ও প্রকৃতসৃষ্ট সকল দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান জেলা ইউনিটের আয়োজনে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মোঃ আব্দুল হালিম, রেড ক্রিসেন্ট সোসাইটির ডিআরএম পরিচালক বেলাল হোসেন, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক বদিউল আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান জেলা ইউনিটের সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী, সেক্রেটারী একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা নোমান হোসেনসহ বান্দরবানের বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও রেড ক্রিসেন্টের সদস্যরা।
এসময় বক্তারা বলেন, বান্দরবান জেলার প্রতিটা দুযোর্গ মোকাবেলায় সব সময় রেড ক্রিসেন্ট সোসাইটি এগিয়ে ছিল, বিভিন্ন দুর্যোগে ঝাঁপিয়ে পড়ে রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকেরা। তাই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
এসময় বক্তারা মানব প্রেমে উদ্বুদ্ধ হয়ে মানবতার কাজের যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের পড়ালেখার পাশাপাশি রেড ক্রিসেন্ট আন্দোলনকে আরো বেগবান করার আহ্বান জানান উপস্থিত অতিথিবৃন্দরা।