Wednesday, August 26

বান্দরবানে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দিত

0

কিকিউ মারমা,বান্দরবান: ২০১৯ সলের ১ জানুয়ারি বছরের প্রথম দিনেই সারা দেশের ন্যায় বান্দরবানে শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বান্দরবান শহরের রাজার মাঠে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ ও পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বিনামূল্যের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এসময় অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মো:আবু হাসান সিদ্দিকসহ প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বান্দরবানে এই বছর ৪৩২টি প্রাইমারী স্কুলে মোট (৩,৩৩,৬০৭) তিন লক্ষ তেত্রিশ হাজার ছয়শত সাতটি বই বিতরণ করা হচ্ছে। অন্যদিকে ৬৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ৫১ হাজার ৮ শত ৮৯ জন শিক্ষার্থীর বিপরীতে (৬,৯০,৫৭৫) ছয় লক্ষ নব্বই হাজার পাঁচশত পঁচাত্তরটি বই বিতরণ করা হচ্ছে। এসময় আদিবাসী ভাষায় ৯৭২০ ক্ষুদ্র নৃ গোষ্ঠির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.