Thursday, September 3

বান্দরবানে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ালেন পার্বত্য মন্ত্রী

0

কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। আজ শনিবার সদরের রেছা থলি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শিশুদের নিজ হাতে টিকা খাওয়ান তিনি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এছাড়াও বান্দরবান সিভিল সার্জন কর্মকর্তা অংশৈপ্রু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম ও অতিরিক্ত পুলিশ কামরুজ্জামান সহ অনেকে।

এসময় জেলা সিভিল সার্জেন অংশৈপ্রু চৌধুরী জানান, ৬২ হাজার ৫শত ৮১ জন শিশুকে এ বছর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.