কিকিউ মারমা, বান্দরবান: বান্দরবানের জনপ্রিয় সংগীত শিল্পী পঙ্কজ দেবনাথ (৩২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নিজ বাসায় ছাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সে বান্দরবান সদরে বালাঘাটার হরিপদ নাথের ছেলে ও এস এ টিভির ১০ নম্বর আইডল।
স্থানীয়দের ধারণা, সে প্রেমঘটিত কারণে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
পঙ্কজের বন্ধুরা জানান, আত্মহত্যার আগে পঙ্কজ তাদের কাছে ফেসবুকের মাধ্যমে বেশ কয়েকটি বার্তা পাঠান। ওই বার্তার ভিত্তিতে তার কয়েকজন বন্ধু দ্রুত তার বাসায় যান। বাসায় গিয়ে তাদের ছাদের বিমের সঙ্গে পঙ্কজের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তাকে সেখান থেকে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গলা ফাঁস লাগানো অবস্থায় পরিবারের লোকজন পংকজকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্ত শেষে পরিবার কাছে হস্তান্তর করা হবে।