Monday, September 7

বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের বিশ্বশান্তি গীতাযজ্ঞ উদযাপিত

0
সনাতন ধর্মালম্বীদের অন্যতম মহারাজ শ্রী শ্রীমৎ স্বামী জোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১০ তম ও শ্রী শ্রীমৎ তপনানন্দ গিরি মহারোজের ৬৩ তম আর্বিভাব বর্ষ উপলক্ষে বান্দরবানে শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ উদযাপিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বান্দরবান শহরের এলজিইডি অফিস সংলগ্ন কেন্দ্রীয় মন্দিরের নিজস্ব ভূমিতে শংকর মিশন বান্দরবানের আয়োজনে এই বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়। এই বিশ্বশান্তি গীতাযজ্ঞ উপলক্ষে ভোরে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। এর পরপরই গুরু বন্দনা,হরি কীর্ত্তণ,শ্রী শ্রী চন্ডী পাঠ, গুরু পূজা ,দীক্ষা দান করেন ভক্তরা।
দিনব্যাপী এই অনুষ্ঠানে পৌরহিত্য করেন শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। এসময় শ্রীমৎ স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ,সন্তোষানন্দ ব্রহ্মচারী মহারাজ,স্বামী হরিকৃপানন্দ গিরি মহারাজ, শংকর মিশন বান্দরবানের গীতাযজ্ঞ কমিটির সভাপতি ডা:শংকর প্রসাদ দাশ,সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়, কোষাধ্যক্ষ আশিষ আইচসহ বিভিন্ন মঠ থেকে আগত মহারাজগণ উপস্থিত ছিলেন। এতে জেলা ও উপজেলার সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ অংশগ্রহন করেন। এসময় সকলেই সমবেত হয়ে দেশ ও জাতির সুখ সমৃদ্ধির জন্য মঙ্গল কামনায় করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.