পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরনে মধ্য দিয়ে মারমা সম্প্রদায়ের আগামী ১৩ এপ্রিল শুরু হচ্ছে বান্দরবানে সাংগ্রাইং পোয়ে। আর বাঙ্গালিরা বলে জলকেলি উৎসব।
শনিবার বেলা ১১টা এক স্থানীয় রেস্টুরেন্ট হোটেলের এক সংবাদ সম্মেলন মাধ্যমে এই তথ্য জানান উৎসব উদযাপন পরিষদ।
এ সময় বান্দরবান উৎসব উদযাপন পরিষদের প্রচার সম্পাদক নুমংপ্রু জানান,আগামী ১৩ এপ্রিল সকাল ৮.০০ টা বর্ণাঢ্য সোভাযাত্রা মধ্য দিয়ে অনুষ্ঠান শুভ সূচনা হবে,১৪ এপ্রিল দুপুর ২.০০টা বুদ্ধ স্নান পূজা ও রাত ৮.০০ প্রতিটি পাড়া পিঠা তৈরি অনুষ্ঠান এবং সবচেয়ে আকর্ষণীয় হয়ে থাকে ১৫ ও ১৬ মৈত্রী পানি বর্ষণ, ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা এবং মারমা সম্প্রদায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্য দিয়ে মারমা সম্প্রদায়ের সপ্তাহব্যাপী এ সাংগ্রাই উৎসবের শেষ হবে।
অনুষ্ঠানের বান্দরবান উৎসব উদযাপন পরিষদের সভাপতি থেওয়াং(হ্লাএমং) সভাপতিত্বে সাধারণ সম্পাদক কো কো চিং মারমা সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক বাচ্চু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ফরিদুল আলম সুমন, বান্দরবান থানা কর্মকর্তা সঞ্জয় দাশ ,টমটম মালিক সমিতি সভাপতি মামুন, মাইক্রোবাস মালিক সহ-সভাপতি হারুনুর রশীদ সহ বান্দরবানে কর্মরর্ত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াবৃন্দরা।