কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০নং আসনে ধানের শীষে মনোনীত প্রার্থী হয়ে বান্দরবান সাংবাদিককের সাথে মতবিনিময় সভা করলেন সাচিংপ্রু জেরী। আজ মঙ্গলবার জেরীর দরবার হলে বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও অনলাইন মিডিয়ার কর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির জেলা সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি, নুশৈ প্রু, লুসাইমং, মুজিবুর রহমান, উম্মে কুলছুম সুলতানা লীনা, জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
মত বিনিময়কালে জেরী বলেন, নির্বাচন আইনের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন প্রচারণা করছি। বিএনপি ক্ষমতা আসলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আত্মকর্মসংস্থানের উপর জোর দেয়া হবে। প্রথম স্থানীয় সরকার পরিষদ চেয়ারম্যান থাকা কালীন পাহাড়ি বাঙ্গালি মিলে প্রায় ছয়’শ জনকে সরকারী চাকুরী ব্যবস্থা করে দিয়েছি। তাছাড়া বান্দরবানে সম্প্রীতি বন্ধন রেখেছি।
তিনি আরে বলেন, বিএনপি সরকার ক্ষমতা না আসায় এবং নিজেদের দলীয় কোন্দলের কারণে উন্নয়ন অব্যাহত রাখতে পারিনি। বিএনপির ক্ষমতা আসলে চলমান উন্নয়নের কাজগুলো বাজায় রেখে বান্দরবানকে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানান এই নেতা।