কিকিউ মার্মা,বান্দরবান: বান্দরবানে সড়কে পাশে কয়েকটি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বুধবার দুপরে শহরে বাস ষ্টেশন ও সদর উপজেলা রেইছা এলাকায় এই অভিযান চালানো হয়।
চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নিবার্হী ম্যাজিস্ট্রেট এবং সহকারী প্রকৌশলী মনোয়ারা বেগম উচ্ছেদ অভিযানের নেতৃত্বে দেন। অভিযানের সময় শহরে বাস ষ্টেশন এলাকায় হানিফ বাস কাউন্টার একং কয়েক বিল বোর্ড ভেঙ্গে দেওয়া হয়। এর আগে সদর রেইছা এলাকাতেও অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন সড়ক ও জনপথ বিভাগ।
অভিযান চলাকালে সাংবাদিকদের নিবার্হী ম্যাজিষ্ট্রেট জানান, সড়কের পাশে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না। সারা দেশে অবৈধ স্থাপনা অভিযানের অংশ হিসেবে এটি উচ্ছেদের অভিযান পরিচালা করা হচ্ছে।