কিকিউ মারমা, বান্দরবান: বান্দরবানে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শনিবার বান্দরবান সুয়ালক ইউনিয়নের ১০০ হতদরিদ্রদের মাঝে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পার্বত্য এলাকায় কেউ না খেয়ে থাকবে না, আমরা খোঁজ নিয়ে নিয়ে অসহায় ও দরিদ্র জনসাধরণের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি এবং আগামীতে ও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্ত্রী আরও বলেন, আমাদের সরকারের কাছে পর্যাপ্ত খাদ্য সামগ্রী রয়েছে এবং আমরা গরীব ও অসহায়দের মধ্যে এই খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।
জেলা সদরের সুয়ালক ইউনিয়নের ১শত হতদরিদ্রদের মাঝে ১০ কেজি চাউল, ১টি সাবান, ২ কেজি আলু, আধা কেজি লবণ,আধা কেজি তেল, আধা কেজি ডাল প্রদান করা হয় প্রতি পরিবারকে।
এসময় আরাে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মােহাম্মদ দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাে.কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মাে:শামীম হােসেন, সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, সদর উপজেলা নিবাহী কর্মকর্তা হাবিবুল হাসান,সদর উপজেলা ভূমি কর্মকর্তা শাহীনুর আক্তারসহ অনেকে।
এদিকে বান্দরবানে সর্বশেষ ১৬০জন কোয়ারান্টাইনে থাকলেও এখনাে পর্যন্ত কোন করােনা ভাইরাস আক্রান্ত রােগী শনাক্ত হয়নি বলে জানান সিভিল সার্জন।