Sunday, August 23

বান্দরবানে ২৬০০ পিস ইয়াবাসহ দুজন নারী আটক

0
বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে ২৬০০ পিস ইয়াবাসহ দুজন নারীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে শহরে কেন্দ্রীয় বাস ষ্টেশন থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন লাছিংম্যা চাকমা ও উক্যাচিং তঞ্চঙ্গ্যা। তাঁদের বাড়ি কক্সবাজার জেলার উখিয়ার পালংখালীতে।
পুলিশ জানায়, শহরে বাস ষ্টেশন সংলগ্ন পেট্রোল পাম্পের পাশে দুজন নারী ইয়াবা বহন করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। নারী পুলিশের সদস্যরা এসময় দুজন নারী শরীর তল্লাশি করে অভিনব কায়দায় বহন করা সেলাই করা জিপার ভেতর ২০০ পিস করে ১৩টি ইয়াবা প্যাকেট উদ্ধার করে।
বান্দরবান জেলা সদর সার্কেলের এএসপি রেজা সরওয়ার জানান,  তাদের শরীরের পেন্টে অভিনব কায়দায় দিয়ে মোড়ানো অবস্থায় ছিল ইয়াবাগুলো। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.