কিকিউ মার্মা,বান্দরবান: বান্দরবানে বিআরটিসি’র একটি খাদ্য বোঝাই ট্রাক উল্টে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মো. আল-আমিন (৩৪) নামে এক বিজিবি সদস্য নিহত ও ৪ সদস্য আহত হয়েছেন। বুধবার সকালে বান্দরবান কেরানীহাট সড়কের মনুটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিজিবির বড় কল ৪৫ ব্যাটালিয়নের সৈনিক।
এই ঘটনায় আহতরা হলেন- রাজনগর বিজিবি ৩৭ ব্যাটালিয়নের ল্যান্স নায়েক সাইফুল ইসলাম, ছোট হরিণা বিজিবি ১২ ব্যাটেলিয়নের সৈনিক মো. আসাদুজ্জামান ও জমিরুল ইসলাম, রাঙ্গামাটি সেক্টরের সৈনিক মো. এখলাছ।
পুলিশ সূত্রে জানা যায়, বিজিবি সদস্যরা সাতকানিয়ার বাইতুল ইজ্জত বিজিবি হাসপাতাল থেকে বিআরটিসি’র একটি খাদ্য বোঝাই ট্রাকে যোগে বান্দরবান উদ্দেশে যাচ্ছিল। ট্রাকটি বান্দরবান কেরানিহাট সড়কে মানুটেক এলাকা পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে কয়েকজন বিজিবি সদস্য গুরুত্ব আহত হয়। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত বিজিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর মোহাম্মদ আল-আমিন মারা যায়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, বিআরটিসি’র একটি খাদ্য বোঝাই ট্রাকে করে কয়েকজন বিজিবি সদস্য বান্দরবান আসছিল। পথে মানুটেক এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তারা গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে বিজিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।