Monday, September 14

বান্দরবান ছাত্রলীগের পরিচ্ছন্ন অভিযান

0
কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: ’’আমাদের শহর আমরাই রাখবো পরিষ্কার ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পালিত হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী। এই উপলক্ষে’র শুক্রবার বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে বান্দরবান শহরের মুক্তমঞ্চ প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বান্দরবান সরকারী কলেজ ছাএলীগ শাখার আহবায়ক নাজমুল হোসেন বাবলুর সভাপতিত্বে পরিচ্ছন্নতা কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এই সময় আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো:দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, পেীর মেয়র ইসলাম বেবী , পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ সহ ছাত্র-ছাত্রীরা।

সভায় বক্তরা বলেন, পরষ্কিার পরিচ্ছন্নতা হল ধর্মের অঙ্গ । পরিচ্ছন্ন থাকলে যে কোন ভাল কাজে মন বসে , মনের মাঝে তৈরি হয় অনাবিল প্রশান্তি । তাই এলাকাকে পরিচ্ছন্ন করে তোলার এই বিশেষ উদ্যোগ গ্রহন করাতে অতিথিরা নতুন প্রজন্মের সকলকে আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানান ।

আলোচনা সভা শেষে অতিথিরা শহরের মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে প্রধান সড়কের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এসময় সংগঠনের স্বেচ্ছাসেবীরা এতে অংশগ্রহণ করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.