কিকিউ মারমা,বান্দরবান প্রতিনিধি: দীর্ঘ ৬বছর পর বান্দরবান জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল ও সম্মেলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ সােমবার (২৫নভেম্বর) দুপুরে বান্দরবান শহরের অরুণ সারকী টাউন হলে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সর্বসম্মতি ক্রমে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে বর্তমান সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা ও পৌর মেয়র ইসলাম বেবী’কে সাধারণ সম্পাদক হিসেবে ঘােষণা করেন।
এর আগে, সকালে শহরের রাজার মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে ত্রি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা চলছে। অথচ অন্যদিকে স্বাধীনতার বিপক্ষ শক্তি হিসেবে আরেকটি দল কাজ করছে। যারা ক্ষমতায় থাকতে এদেশের জন্য কোন কাজ করেনি, জনগণের জন্য কোন কাজ করেনি বরং বারবার আঘাত করেছে।
পাহাড়ে অস্ত্রধারী সস্ত্রাসীর উদ্দেশ্যে হানিফ বলেন, যে সমস্ত সস্ত্রাসী গ্রুপ বা যারা বিভিন্ন নামে-বেনামে অস্ত্র হাতে নিয়ে এই পাহাড়ে অশান্তি করার চেষ্টা করছেন, তাদের দ্বারা এই পাহাড়ের মানুষদের কারো কখনও উপকার হবে না, কল্যাণ হবে না। এদের দ্বারা একমাত্র অকল্যাণ ছাড়া কিছুই হবে না।
শান্তিচুক্তির প্রসঙ্গে তিনি আরও বলেন, আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে এই পাহাড়ী এলাকার সকল মানুষের প্রতি আমার আহবান থাকবে, দেশ নেত্রী শেখ হাসিনা অত্র এলাকার মানুষের শান্তির কথা চিন্তা করে ১৯৯৭ সালে পাহাড়ে শান্তি চুক্তি প্রতিষ্ঠা করেছিলেন। জননেত্রী শেখ হাসিনা শান্তি চুক্তি করেছেন এই পাহাড়ী এলাকার প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য । শান্তি চুক্তির নীতি অনুসারে অনেকগুলো চুক্তি হয়েছে। আরো কিছুটা বাকি আছে, সেগুলোও প্রক্রিয়াধীন রয়েছে। প্রত্যেকটা চুক্তি বাস্তবায়িত হবে
বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা সভাপতি অনুষ্টানে অন্যান্যদের মধ্যে আরাে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি,বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম,প্রাক্তন সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর উশৈসিং এমপি,উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়াসহ দলীয় নেতৃবৃন্ধরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
দলীয় সূত্রে জানা যায়, সন্মেলনে সভাপতি পদে ক্যশৈহ্লা একক প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে ৬জন প্রার্থী দলীয় ফরম জমা দেন। তারা হলেন, বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মােজাম্মেল হক বাহাদুর, অজিত দাশ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সাদেক হােসেন চৌধুরী।
এদিকে সন্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে বিভিন্ন উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে স্থানীয় রাজার মাঠে ভীর করেন।