Saturday, August 15

বান্দরবান রাজগুরু বিহারের ৯ম বিহারাধ্যক্ষ নিযুক্ত হলেন উ ঞানাসিরি (জ্ঞানপ্রিয়)

0

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান রাজগুরু বিহারের ( খ্যং ওয়া ক্যং) ৯ম বিহারাধ্যক্ষ হিসেবে উ ঞানাসিরি ( জ্ঞানপ্রিয়) মহাথের নিযুক্ত হয়েছেন। বােমাং সার্কেলের চীফ ১৭তম রাজা উ. উ চ প্রু চধুরীর নতৃত্বে রাজ পরিবার বর্গ ও বান্দরবানের বৌদ্ধ ধর্মালম্বী উপাসক-উপাসিকারা (পাঙ) এই নিয়ােগ প্রক্রিয়া সম্পন্ন করনে।

বৃহস্পতিবার সকালে বোমাংগ্রী রাজা উ. উ চ প্রু চৌধুরী দায়ক-দায়িকাসহ বিহারে প্রবেশের পর পঞ্চশীল গ্রহণপূর্বক ফুল ও ছায়াই (আহার) দানীয় বস্তু ও রাজকীয় আয়োজনে মধ্যদিয়ে নব নিযুক্ত গুরু ভান্তেকে অভিষিক্ত করা হয়। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা , আঞ্চলিক পরিষদের প্রতিনিধি কে এস মং, রাজ পরিবারে সদস্যবর্গ ও দায়ক-দায়িকারা সামাজিক দূরত্ব বজায় রেখে অভিষেক অনুষ্ঠানে অংশ নেন।

রাজ পরিবার সূত্রে জানা গেছে, ঐতিহাসিক ও প্রথাগত নিয়মনুসারে যুগ পরম্পরায় ধরে এই রাজগুরু বিহার বামাং সার্কলের রাজা কর্তৃক বিহারাধ্যক্ষ নিয়োগের বিধান রয়েছে।

তারই ধারাবাহিকতায় রাজা ঘোষণা করেলেন, আজ ২৮ মে বৃহস্পতিবার ২০২০ খ্রিষ্টাব্দ হইতে রাজগুরু (খ্যং ওয়া ক্যং) বিহার অধিষ্ঠিত অন্তর্বতীকালীন বিহারাধ্যক্ষ হিসাবে সাদরে পুলকিত চিত্তে স্বীকৃতি প্রদান এবং রাজগুরু বিহার এর প্রধান দায়ক হিসাবে চর্তুপ্রত্যয় পূরণসহ যাবতীয় কুশলাদি সম্পন্ন করার দায়িত্বভার তুলে দিলেন নব নিযুক্ত ভান্তেকে।

উল্লেখ্য, নবনিযুক্ত বিহারাধ্যক্ষ ভদন্ত জ্ঞান প্রিয় ভিক্ষু (উ: ঞানাসিরি) প্রয়াত ১৩ তম বােমাংগ্রী ক্য জ সাই চৌধুরীর নাতি। তিনি এর আগে চট্টগ্রামের নন্দন কাকন বৌদ্ধ বিহারে দায়িত্ব পালন করছিলেন। চলতি বছরের ১৩ এপ্রিল উ প ঞ ঞা জোত মহাথের (উচহ্লা ভান্তে) মহাপ্রয়াণের পর রাজগুরু বিহারের বিহারধ্যক্ষ আসনটি শূণ্য ছিল। বিহারাধ্যক্ষ কে হবেন বিষয়টি অনেক আলােচনা-সমালােচনা পর ১৭ তম বােমাং রাজা উচপ্রু চৌধুরী তাঁকে রাজগুরু ভান্তে হিসেবে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.