Wednesday, August 19

বান্দরবান সদর হাসপাতালে গাইনী বিভাগে ঢুকে ছিনতাই

0
বান্দরবান সদর হাসপাতালে গাইনী বিভাগের ঢুকে ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ছিনতাই অভিযোগ উঠেছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ভানজির বম(১৮)। সে বান্দরবান সদরে ফারুক পাড়া বাসিন্দা এবং ডাচ বাংলা ব্যাংকের কর্মরত আছেন।
অভিযোগকারী ভাজিং পার বম (পপি) জানান, আমার ভাবির নবজাতক শিশুকে দেখভাল  করছিলাম। হঠাৎ ভোরে মুখোশধারী তিনজন ১নং গাইনী বিভাগে ঢুকে হাতে থাকা ছুরি দিয়ে বলেন, যা আছে সবকিছু বের করে দাও। এক পর্যায়ে আমার এন্ড্রয়েড মোবাইল ও ৫০০টাকা কেড়ে নিয়ে  পালিয়ে যায় মুখোশধারী ছিনতাই দল।
এ ব্যাপারে জানতে চাইলে সদর হাসপাতালে আরএমও প্রত্যুষ পল ত্রিপুরা বলেন, সদর হাসপাতালে এইরকম চুরি ঘটনা আগেও হয়েছে। তবে এ ধরনের বড় ঘটনার কোনদিন ঘটেনি। হাসপাতালে সিসি ক্যামেরা না থাকায় পাশাপাশি জনবল ঘাটতি কারণে হাতপাতালে আসার রোগীদের এই সমস্যা সম্মুখীন হচ্ছে।
তিনি আরও বলেন, হাসপাতালের নিরাপত্তার জন্য পুরো হাসপাতাল সিসি ক্যামেরার আওতায় আনতে সরকারের কাছে আবেদন করা হয়েছে। এছাড়া এ ঘটনায় কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.