Monday, August 31

বান্দরবা‌নের ঘুমধু‌মে ভোট‌কে‌ন্দ্রে গু‌লি‌তে ১জন নিহত, আহত ১

0

বান্দরবা‌নের ঘুমধু‌মের ফাত্রা‌ঝি‌রির সরকারী প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের নির্বাচন কে‌ন্দ্রের বাই‌রে বি‌জি‌বির গু‌লি‌তে মং‌কিসা চাকমা মারা গে‌ছে। এসময় অংচাই মং মারমা আহত হ‌য়ে‌ছে।
সোমবার (১৪অ‌ক্টোবর) সাড়ে তিনটার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আজমত আলী বুলু মেম্বা‌রের লোকজন জাল দি‌তে ভোট কে‌ন্দ্রের বাই‌রে জ‌ড়ো হ‌লে অপর পার্থী‌ বাবুল কা‌ন্তি তঞ্চঙ্গ্যার সমর্থকরা বাঁধা দেয়। এসময় কে‌ন্দ্রের সাম‌নে হট্ট‌গোল সৃ‌ষ্টি হ‌লে সেখা‌নে গি‌য়ে বি‌জিবি গু‌লি চালা‌লে ১জন নিহত হয়। এসময় আহত হয় ১জন।

ঘটনার সত্যতা স্বীকার ক‌রে ফাত্রা ঝি‌ড়ি ভোট কে‌ন্দ্রের প্রিজাই‌ডিং অ‌ফিসার এমদাদ উল্লাহ মোঃ উসমান ব‌লেন, ঘটনা‌টি কে‌ন্দ্রের বাই‌রে ঘ‌টে‌ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.