Sunday, August 16

বান্দরবা‌নে নব মুস‌লিম‌দের খাদ্য বিতরণ কর‌লো সেনা জোন

0

‌কিকিউ মারমা, বান্দরবান: বান্দরবানে করোনা পরিস্থিতিতে অসহায় দরিদ্র ও কর্মহীন নব মুস‌লিম‌দের মাঝে খাদ্য বিতরণ ক‌রে‌ছে বান্দরবান সেনা জোন।

বৃহষ্প‌তিবার সকা‌লে পৌরসভার ৯নং ওয়ার্ডের ইসলাম পুর ও টাং‌কির পাহা‌ড়ের দূর্গম এলাকায় বসবাসরত অসহায় ও কর্মহীন নব মুস‌লিম‌দের ম‌ধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় বান্দরবান সেনা জোনের রেজিম্যান্ট মেডিকেল অফিসার ক্যাপ্টেন সানাউল্লাহ এর নেতৃত্বে একদল সেনা সদস্য দূর্গম পাহাড়ী এলাকা ঘুরে ঘুরে অসহায়দের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন। যাতে করে হতদরিদ্র মানুষেরা যেন অভুক্ত না থাকে এবং জীবিকার উদ্দেশ্যে বাসার বাইরে বের না হয়। এসময় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং মাস্ক পরিধান করতে স্থানীয় জনসাধারণকে প্রেষণা প্রদান করেন তিনি।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, তেল ও আলু।

প্রসঙ্গত জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল এস এম মতিউর রহমান এর নির্দেশনায় গত ২৫ শে মার্চ ২০২০ তারিখ হতে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সদস্যগণ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় এ সহায়তা প্রদান করে আসছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.