কিকিউ মার্মা, বান্দরবান: চট্টগ্রাম এবং রাঙ্গামাটির পর এবার বান্দরবানে অসহায় দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের ‘এক মিনিটের ঈদ বাজার’ নামে (২য় বারের মত) ভিন্নধর্মী সেবার আয়োজন করলো সেনাবাহিনী।জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার, মেজর জনারেল এস এম মতিউর রহমান এর নির্দেশে আজ শুক্রবার বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক বান্দরবান জেলা স্টেডিয়ামে অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য “এক মিনিটর ঈদ বাজার” আয়োজন করা হয়।
এ সময় সেনা কর্মকর্তারা জানান মূলতঃ তিনটি উদ্দশ্যে নিয়ে এই “এক মিনিটের বাজার” নামের সেবার আয়োজন করেছেন তাঁরা। প্রথমতঃ সকল সম্প্রদায়ের লোকজন আনন্দ ভাগাভাগি করে ঈদ পালন করবে। দ্বিতীয়তঃ অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষ যারা বাজার করতে পারছেন না তারা এই এক মিনিটের বাজার হতে বিনামূল্যে দ্রব্যসামগ্রী পেয়ে উপকৃত হচ্ছেন এবং তৃতীয়তঃ এই এক মিনিটের বাজার কার্যক্রমের মাধ্যমে সুশৃঙ্খলভাবে কিভাবে সামাজিক দুরত্ব নিশ্চিত করা সম্ভব তা সম্পর্ক জনসাধারণকে সচতন করা সম্ভব হচ্ছে।
সেনা কর্মকর্তারা আরও জানান, ” যদিও এর নামকরণ ঈদ বাজার করা হয়েছে, এখান থেকে সকল সম্প্রদায়ের মানুষদের সহায়তা প্রদান করা হচ্ছে। যাতে বান্দরবানে সকল সম্প্রদায়ের লোকজন এই ঈদ আনন্দ উপভাগো করতে পারে । এটি কোন ত্রাণ নয় বরং এটি একটি সেবা”।
বান্দরবান সেনা রিজিয়নর পক্ষ থেকে জানানাে হয় যে, পার্বত্য চট্টগ্রামে আইন শৃঙ্খলা ও সস্ত্রাস দমনের পাশাপাশি তাদের এই ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।