Wednesday, August 12

বায়ু দূষণ রোধে নতুন কমিশন গঠনের দাবি সবুজ আন্দোলনের

0

ঢাকা শহরসহ সারা দেশে শীতকালের প্রধান সমস্যা বায়ু দূষণ। বায়ু দূষণ রোধে ইতোমধ্যে সবুজ আন্দোলনের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে শুক্রবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রস্তাবনা তুলে ধরা হয়।‘বায়ু দূষণ রোধ করি, আগামী প্রজন্মের স্বাস্থ্য নিরাপদ করি’ এ স্লোগানে সবুজ আন্দোলনের প্রস্তাবনাগুলো হলো:

১/ বায়ু দূষণ রোধে স্বতন্ত্র নতুন কমিশন গঠন।
২/ রাস্তা দিনে দুবার ঝাড়ু এবং সপ্তাহে একদিন পানি দিয়ে ধৌত করা।
৩/ পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়নে বেতন বৃদ্ধি ও লোকবল নিয়োগ করতে হবে।
৪/ সারাদেশে প্রচলিত ইটভাটা বন্ধ করে পরিবেশবান্ধব ইটভাটা নিশ্চিত করা।
৫/ নির্দিষ্ট জায়গায় ময়লা-আবর্জনা ফেলার জন্য অতিরিক্ত জায়গার সংকুলান করা।
৬/ বায়ু দূষণ রোধে ১০ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা।
৭/ সরকারের পক্ষ থেকে বায়ু দূষণ রোধে অর্থ বরাদ্দ বৃদ্ধি করে বেসরকারি পর্যায়ে হস্তান্তর করা।
৮/ সিটি করপোরেশনসহ সারাদেশে বাড়ি নির্মাণ করার জন্য প্রচলিত আইনের বাস্তবায়ন কার্যকর করতে প্রশাসনকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।

৯/ ফুটপাত দখলমুক্ত করতে হবে এবং পাবলিক পরিবহনের সংখ্যা কমিয়ে সাইকেল লেন চালু করতে হবে।
১০/ বায়ুদূষণ রোধে জনসচেতনতা তৈরিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সর্বস্তরের স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে সমন্বয় করে আগামীতে পদক্ষেপ নিতে হবে।

তাই আগামী প্রজন্মকে বাঁচাতে এবং রাষ্ট্রের সর্বস্তরের জনগণের স্বাস্থ্য ঝুঁকি কমাতে এখনই সময় বায়ু দূষণ সমস্যা মোকাবিলা করতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.