বায়েজীদ  থানাধীন বিভিন্ন এলাকায় মাদকের  রমরমা ব্যবসা..

0

চট্টগ্রাম প্রতিনিধিঃচট্টগ্রাম বায়েজীদ বোস্তামি  থানাধীন বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত চলছে মাদক ব্যবসা। এলাকা গুলোর মধ্যে আমিন কলোনী, বার্মা  কলোনী, শান্তি নগর, ওয়ান প্রপাটি, বাংলা বাজার, আরফিন নগর সহ, মুক্তিযোদ্ধা কলোনীতে এখনো মাদক ব্যবসা চলমান রয়েছে।এইভাবে বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। কে বা কারা করছেন?..

অনুসন্ধানে জানা যায়,
বায়েজীদ বোস্তামি থানার সংলগ্ন বার্মা কলোনিতে গাঁজা ব্যবসায়ী আলী আহাম্মদ তার নিজ বাসায় গাঁজা বিক্রি করেন। তার নামে অসংখ্য মাদক মামলা থাকার শর্তেও থামছে না  তার মাদক ব্যবসা। বার্মা কলোনিতে মদের ব্যবসা নিয়ন্ত্রণ করছে জানু, এইসব ব্যবসা নিয়ন্ত্রণে সহযোগিতা করেন  তার স্ত্রী, ছেলে (হৃদয়) ও সহযোগী মহিন। তাদের নামেও বিভিন্ন মাদক মামলা রয়েছে। মহিনের রয়েছে সক্রিয় কিশোরগ্যাং।  এইসব কিশোরগ্যাং এর  লিডারশীপের দায়িত্ব রয়েছেন, তারেক ও জনি।  তারা  মাদক সেবন, চুরি, ছিনতাই, লুট,বাড়ি ঘর ডাকাতি সহ  বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত রয়েছে ।

আমিন কলোনী এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে হামকা আলামিন। ব্যবসার নিয়ন্ত্রণে সহযোগিতা করছেন বোনের জামাই বাপ্পি ও ঝুমকা সুমন। আরোও জানা যায়, হামকা আলামিনের হামকা গ্রুপের সদস্যরে মাদক ব্যবসার পাশা পাশি বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড এর সাথে জড়িত। বিষয়টি প্রশাসনকে অবগত করলে দ্রুত অভিযান পরিচালনা করবেন বলে নিশ্চিত করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.