Friday, November 6

বাল্য বিবাহের তথ্য দিতে পাড়লে নগদ টাকা ও পুরস্কার প্রদান-নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম

0

কবির হোসেন, কাপ্তাইঃ কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে নারী ও শিশু নির্যাতন ও পাচার রোধে আজ বুধবার( ১৩ ডিসেম্বর) উপজেলা রেস্টহাউজ কক্ষে নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে একজন চেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাল্য বিবাহ, আটারো বছরের নিচে শিশু শ্রম আইন দন্ডনিয়, ইভটিজিং, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। নির্বাহী কর্মকর্তা সভায় ঘোষনাদেন বাল্য বিবাহ হচেছ এমন তথ্য কেউ দিতে পাড়লে তথ্যকারিকে খ্রীষ্ট্রিয়ান মিশন হাসপাতাল হতে একহাজার ও নির্বাহী কর্মকর্তার পক্ষ হতে নগদ পাঁচশত মোট দেড় হাজার টাকা সনদ ও কলম প্রদান করা হবে।

অনুষ্ঠানে উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মাদ নুর, মহিলা বিষয়ক কর্মকর্তা সিথি চাকমাসহ বিভিন্ন উপজেলার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.