খাগড়াছড়ি জেলার পানখাইয়া পাড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের স্থানীয় সংগঠক মিঠুনি চাকমা নিহত হয়েছেন। আজ বুধবার দুপরে এই হত্যার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা মিঠুনকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যার জন্য গুলি চালায়। এ সময় মিঠুন প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং গুলি করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মো. আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।