Monday, September 14

যৌন কেলেঙ্কারিতে
বাস্কেট বলের চার খেলোয়াড়ের জন্য মাথানত করতে হলো জাপানকে

0

বাস্কেট বলের চার খেলোয়াড়ের জন্য মাথানত করতে হলো জাপানকে। এশিয়ান গেমসে অংশ নিতে গিয়ে যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে যান জাপানের বাস্কেট বল দলের চার খেলোয়াড়। তাদের কারণে বিশ্বের কাছে লজ্জায় মাথা নুয়ে যায় জাপানের।

গত বৃহস্পতিবার চার বাস্কেটবল খেলোয়াড় রাতের খাবার শেষে গেমস ভিলেজ থেকে বেরিয়ে যান। তারা জাকার্তার যৌনকর্মীদের হোটেলে নিয়ে আসেন। টাকার বিনিময়ে হোটেলে নারীদের সঙ্গে রাত কাটানোর বিষয়টি নজরে আসে সোমবার।

বিষয়টি জানাজানি হওয়ার পর জাপানের শেফ দ্য মিশন ইয়াসুহিরো ইয়ামাশিতা সংবাদ মাধ্যমকে জানান, বিষয়টি জেনে আমার লজ্জা হচ্ছে। আমি ক্ষমা চাইছি আর কথা দিচ্ছি এখন থেকে অ্যাথলিটদের জন্য সঠিক নিয়ম বেঁধে দেয়া হবে।

জাপান বাস্কেটবলের প্রধান ইউকো মিতসুয়া এক বার্তায় জানিয়েছেন, আমি জাপানের মানুষের কাছে ক্ষমা চাইছি। তাদের কাছেও যারা বাস্কেটবলকে সমর্থন করে এবং জাপান অলিম্পিক কমিটিকে।

এশিয়ান গেমসে অংশ নিতে গিয়ে যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়া চার খেলোয়াড়- ইউয়া নাগাউসি, তাকুয়া হাশিমোতো, তাকুমা সাতো ও কেইতা ইমামুরাকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে জাপান। এই খেলোয়াড়রা নিজেদের টাকায় দেশে ফেরত যাবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.