বাস ও এস্কেভেটরের সংঘর্ষে নিহত ১ আহত ২০

0

কুমিল্লার লাকসাম উপজেলার কৃষ্ণপুর এলাকায় বাস ও এস্কেভেটরের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২০ যাত্রী।বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত সিফাত হোসেন (২৫) নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে।

লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আহতদের উদ্ধার করে লাকসামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি হাইওয়ে থানা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.