রির্পোটার আফশানাঃ দেশ জুড়ে ১০ মাসে ট্রেন দুর্ঘটনার ঘটেছে ২২৬ টি। এতে প্রাণ গেছে ২৪১ জনের।
বাংলাদেশে যে ধীর গতিতে ট্রেন চলাচল করে, সেখানে লাইনচ্যুতির ঘটনা ঘটার জন্য রক্ষণাবেক্ষণের অভাবই দায়ী। রেলওয়ের রোলিং স্টক বা বাহনগুলো সব নতুন হওয়ার পরও এ ধরনের দুর্ঘটনা ঘটছে। বাংলাদেশে রেললাইনের বেজ বা ভিত্তি ঠিক থাকে না, ভিত্তির লেভেল ঠিক থাকে না, নিচে যে উপাদানগুলো থাকে সেগুলো ঠিক সময়ে পরিবর্তন করা হয় না এবং জোড়াতালি দিয়ে রাখা হয়। এ কারণেই দুর্ঘটনা হয়ে থাকে।
এই সব দুর্ঘটনার কারণ জানতে চাইলে রেলওয়ে মহাপরিচালক মোঃকামরুল আহসন জানায়, চালক,স্টেশন মাস্টারদের গাফিলিতির ,দেশে রেল দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে দুর্বল ইঞ্জিন এবং সংস্কারবিহীন রেলপথ।
তিনি আরো জানায়,এই সব কারণ নজরে রেখে কাজ শুরু করেছেন।দুর্ঘটনা রোধে রেলওয়ের অনেক বিধিবিধান রয়েছে। সেই বিধিবিধানগুলো মানা হয় না বলেই দুর্ঘটনা ঘটছে। তিনি সাধারন জনগনকে সচেতন হওয়ার আহ্বান করেন