লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শখের বসে বাড়ির ছাদে সবজি চাষ করেছেন আশরাফুজ্জামান শরীফ রিপন নামে এক শিক্ষক। বিষমুক্ত সবজির যোগান ও বাড়তি আয় করাই তার মূল লক্ষ্য।
আশরাফুজ্জামান শরীফ রিপন উপজেলার সিংগীমারী গ্রামের মূত ইযাকুব শরীফের পুত্র। তিনি জানান, তার বাগানে সবজির মধ্যে লাউ, শষা, বারমাসি মরিচ, পাথর কুচি, তুলসি, ঘৃতকুমারী ও জাত নিম রয়েছে। শিক্ষকতার পাশাপাশি ব্যতিক্রম কিছু করার উদ্দেশ্যে উপজেলা শহরে সোনালী ব্যাংকের উপরে তিনতলায় “আদিবা ফিটনেস জোন”- নামে একটি জীমনেসিয়াম খোলেন। ওই জীমনেসিয়ামের ছাদে শখের বসে সবজি চাষ করা হয়।
হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ছাদে সবজি বাগান দেশের অনেক স্থানে হলেও হাতীবান্ধায় এটাই প্রথম। ছাদে সবজি চাষ করে সবজির চাহিদা মেঠানো সম্ভব। এ পদ্ধতিতে কেহ সবজি বাগান করতে চাইলে আমাদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে।