Sunday, August 16

বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সেনাবাহিনী

0

লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের বাঘের চরে সামাজিক দুরত্ব মেনে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে সেনাবাহিনী ও বাংলা লিংকের সৌজন্যে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ১শ গরিব ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে ক্যাপ্টেন আমজাদ হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে হোম কোয়ারেন্টাইন ও মানুষের সামাজিক দুরত্ব নিশ্চিতে শুরু থেকে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এ বিষয়টি নিশ্চিতে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু থেকে চলছে ও ধারাবাহিকভাবে চলবে।

খাদ্য সামগ্রী হিসেবে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিনি, সাবান ও ছোলা বুট। এছাড়াও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বীজ বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমও ধারাবাহিকভাবে চলবে।

এসময় বাংলালিংকের মার্কেটিং ট্রেড অফিসার মোশারফ হোসেন, হাতীবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.