Friday, August 21

বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌছে দিলেন হাতীবান্ধার ইউএনও

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ইউএনও সামিউল আমিন।

সোমবার (২০ এপ্রিল) দিনব্যাপি উপজেলায় বিভিন্ন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন ইউএনও সামিউল আমিন নিজেই। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, আলু ও সাবান ছিল।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন, হত-দরিদ্র, দিন মজুর ব্যাক্তিরা যেন খাদ্যের কষ্টে না পড়ে ও ত্রাণ সামগ্রী সঠিক মানুষগুলো পায়। এ জন্য তিনি নিজে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছেন। তাছাড়া এই সময়ে সকলকে অসহায় মানুষদের পাশে এগিয়ে আসার আহবান জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.