Friday, November 27

বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতের সমাবেশ চলছে

0

জেরুলজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঘেরাও উপলক্ষে বায়তুল মোকাররমের উত্তর গেটে জমায়েত হয়েছেন হেফাজতের কয়েক হাজার নেতাকর্মী।

বুধবার সকাল ১০ টার পর থেকেই হেফাজত নেতাকর্মীরা বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হতে থাকেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত হেফাজতের সমাবেশ চলছে। বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন। আর কিছুক্ষণ পরই মার্কিন দূতাবাস ঘেরাওয়ে রওয়ানা দেয়ার কথা রয়েছে।
এদিকে, নিরাপত্তা ঠিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.